মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ৭৮
আন্তর্জাতিক নং: ১২৫৭৮
ঈমান ও ইসলামের বর্ণনা
(১০) পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি ঈমান আনা এবং যে ব্যক্তি তাঁকে না দেখে ঈমান আনে তাঁর ফযীলত প্রসঙ্গে
(৭৮) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আমার দর্শন লাভ করেছে, তাঁর জন্য মুবারকবাদ একবার। আর যে ব্যক্তি আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে কিন্তু আমাকে দেখেনি, তার জন্য মুবারকবাদ সাতবার।
[অন্যত্র এ হাদীসটি পাওয়া যায় নি। তবে ইমাম সুয়ূতী “জামে 'উস-সাগীরে হাদীসটি বর্ণনা করে তার পাশে সহীহ্ হবার প্রতীক ব্যবহার করেছেন।]
كتاب الإيمان والإسلام
(10) باب في الإيمان بالنبي صلى الله عليه وسلم وفضل من آمن به ولم يره
(78) عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طوبى
لمن آمن بي ورآني مرة وطوبى لمن آمن بي ولم يرني سبع مرات
tahqiqতাহকীক:তাহকীক চলমান