আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৬৮৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
আহার শেষে নবী (ﷺ) যে সব দু'আ করতেন এবং যা বলে মহান আল্লাহ্‌র শুকরিয়া আদায় করতেন তার বর্ণনা
৬৮৭। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (ﷺ)-কে খাবারের দাওয়াত দিলো। আমরাও তার সাথে গেলাম। খাদ্য গ্রহণ শেষ করে হাত ধুয়ে তিনি এই দু'আ পড়লেনঃ “সমস্ত প্রশংসা আল্লাহ্‌র যিনি সবাইকে খাদ্য দান করেন। কিন্তু তিনি নিজে খানা খান না বা কেউ তাঁকে আহার দেয় না। তিনি আমাদের প্রতি দয়া করে আমাদেরকে হিদায়াত দান করেছেন; আমাদেরকে খাদ্য এবং পানীয় দিয়েছেন এবং আমাদেরকে প্রতিটি উত্তম নিয়ামত দান করেছেন।” “সমস্ত প্রশংসা আল্লাহ্‌র! হে আমাদের 'রব! আমরা চিরদিনের জন্য খাদ্য পরিত্যাগ করছি না। আমরা এর কোন প্রতিদান দিতে পারি না। আমরা অকৃতজ্ঞতা প্রকাশ করছি না। এবং নিয়ামতের প্রতি অমুখাপেক্ষিতাও প্রকাশ করছি না।” সমস্ত প্রশংসা আল্লাহ্‌র যিনি আমাদেরকে খাদ্য দিয়েছেন, পানি পান করিয়েছেন, উলঙ্গ হওয়া থেকে রক্ষা করে বস্ত্র দান করেছেন, গোমরাহী থেকে রক্ষা করে হিদায়াত দান করেছেন এবং দৃষ্টিহীন না বানিয়ে দৃষ্টি দান করেছেন৷” “অশেষ শুকরিয়া সেই আল্লাহ্‌র যিনি আমাকে তাঁর বহু সৃষ্টির ওপর মর্যাদা দিয়েছেন। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র যিনি সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক ।”
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ الْفَرَاغِ مِنَ الطَّعَامِ وَشُكْرِهِ لِرَبِّهِ عَزَّ وَجَلَّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
687 - حَدَّثَنَا حَسَنُ بْنُ هَارُونَ بْنِ سُلَيْمَانَ، وَأَحْمَدُ بْنُ سَهْلٍ الْأَشْنَانِيُّ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادِ النَّرْسِيُّ، نَا بِشْرُ بْنُ مَنْصُورٍ، عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَاهُ رَجُلٌ إِلَى طَعَامٍ فَذَهَبْنَا مَعَهُ، فَلَمَّا طَعِمَ وَغَسَلَ يَدَهُ، أَوْ قَالَ: يَدَيْهِ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي يُطْعِمُ وَلَا يُطْعَمُ، مَنَّ عَلَيْنَا فَهَدَانَا، وَأَطْعَمَنَا وَسَقَانَا، وَكُلَّ بَلَاءٍ حَسَنٍ أَبْلَانَا، الْحَمْدُ لِلَّهِ غَيْرَ مُوَدَّعٍ وَلَا مُكَافَإٍ، وَلَا مَكْفُورٍ، وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا، الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَ مِنَ الطَّعَامِ، وَسَقَى مِنَ الشَّرَابِ، وَكَسَى مِنَ الْعُرْي، وَهَدَى مِنَ الضَّلَالَةِ، وَبَصَّرَ مِنَ الْعَمَى، الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِنْ خَلْقِهِ تَفْضِيلًا، الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান