আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬৮৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
আহার শেষে নবী (ﷺ) যে সব দু'আ করতেন এবং যা বলে মহান আল্লাহ্র শুকরিয়া আদায় করতেন তার বর্ণনা
৬৮৮। হযরত সালাবা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবীযখন খাবার খেতেন তখন বলতেনঃ “সমস্ত প্রশংসা আল্লাহ্র যিনি ক্ষুধার্তদের মধ্য থেকে আমাদের খাবার দান করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহ্র যিনি আমাদেরকে বস্ত্রহীন না রেখে বস্ত্র দান করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহ্র যিনি পায়ে হেঁটে গমনকারীদের মধ্যে আমাদেরকে সওয়ারী দান করেছেন । সমস্ত প্রশংসা আল্লাহ্র যিনি মূর্খদের মধ্যে আমাদেরকে জ্ঞান দান করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহ্র যিনি সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক ।
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ الْفَرَاغِ مِنَ الطَّعَامِ وَشُكْرِهِ لِرَبِّهِ عَزَّ وَجَلَّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
688 - حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، نَا الْقَاسِمُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، نَا جَرِيرٌ، عَنْ ثَعْلَبَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا أَكَلَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا فِي الْجَائِعِينَ، وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانَا فِي الْعَارِينَ، وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي حَمَلَنَا فِي الرَّاجِلِينَ، وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي عَلَّمَنَا فِي الْجَاهِلِينَ، وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
হাদীসের ব্যাখ্যা:
সুবহানাল্লাহ্! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলে এর দু'আসমূহের মধ্যেও আল্লাহ্র দাসত্বের কি বিস্বয়কর প্রকাশ! হাদীসের মাধ্যমে উম্মতকে শিক্ষা দেয়া হয়েছে যে, তারা যেন শিক্ষা-দীক্ষা, খাদ্য, পোশাক, সওয়ারী ও জ্ঞানের কারণে গর্ব না করে, বরং এসব আল্লাহ্র দান বলে মনে করে এবং সে জন্য আল্লাহ্র প্রতি শুকরিয়া জানায় । কেননা, আল্লাহ্র এমন বহু বান্দা আছে যারা এসব নিয়ামত লাভ করেনি।