আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫২৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫২৯। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) রাতের বেলা ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গেলে তাঁর জন্য তাঁর মিস্ওয়াক, ওযূর পানি ও চিরুনি এক পাশে রেখে দেওয়া হতো। তারপর মহান আল্লাহ্ যখন রাতের বেলা তাঁকে ঘুম থেকে জাগাতেন তখন তিনি মিস্ওয়াক করতেন, ওযূ করতেন এবং চিরুনি দিয়ে মাথা আঁচড়াতেন। রাবী বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে হাতির দাঁতের চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
529 - حَدَّثَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا ابْنُ مُصَفَّى، نَا بَقِيَّةُ، عَنْ عَمْرِو بْنِ خَالِدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ، وُضِعَ لَهُ سِوَاكُهُ، وَطَهُورُهُ، وَمُشْطُهُ، فَإِذَا أَهَبَّهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنَ اللَّيْلِ، اسْتَاكَ، وَتَوَضَّأَ وَامْتَشَطَ. قَالَ: وَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْتَشِطُ بِمُشْطٍ مِنْ عَاجٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান