আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৫৩০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫৩০। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কোন যুদ্ধে যেতেন আমি তাঁর সফরের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিতাম। আমি তাঁর সাথে যেসব জিনিস দিতাম তার অন্তর্ভুক্ত থাকত তেল, চিরুনি, আয়না, কাঁচি, সুরমাদানি ও মিস্ওয়াক।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
530 - حَدَّثَنَا عِيسَى بْنُ مُحَمَّدٍ الرَّازِيُّ، نَا عَمْرُو بْنُ إِسْحَاقَ، نَا عُمَرُ بْنُ حَفْصٍ الْأَوْصَابِيُّ، نَا ابْنُ حِمْيَرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي عَبْلَةَ، قَالَ: سَمِعْتُ أُمَّ الدَّرْدَاءِ، قَالَتْ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَتْ: كُنْتُ أُزَوِّدُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَغْزَاةٍ لَهُ، أُزَوِّدُهُ دُهْنًا، وَمُشْطًا، وَمِرْآةً، وَمِقَصَّيْنِ، وَمُكْحُلَةً، وَسِوَاكًا
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত জিনিসগুলো সাথে নিয়ে সফরে যেতেন। কারণ এগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এর দ্বারা পরিচ্ছন্নতা অর্জন করা যায়।