আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪১২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) - এর লৌহ বর্মের বর্ণনা
৪১২। হযরত আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর বর্মের নাম ছিলো ‘যাতুল ফুযূল’।
أبواب الكتاب
ذِكْرُ دِرْعِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
412 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ تَمِيمٍ، نَا ابْنُ حُمَيْدٍ، نَا سَلَمَةُ بْنُ الْفَضْلِ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زُرَيْرٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: كَانَ اسْمُ دِرْعِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ الْفُضُولِ

হাদীসের ব্যাখ্যা:

এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বর্মের বর্ণনা দেয়াই গ্রন্থকারের হাদীস বর্ণনার উদ্দেশ্য।
درع বলা হয় এমন পোশাককে যা লোহার শিকল দ্বারা তৈরি করা হয় এবং যুদ্ধে ব্যবহার করা হয়, যাতে তরবারির আঘাত ক্ষতি করতে না পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ ধরনের যে বর্ম ছিলো তার নাম ছিল ‘যাতুল ফুযূল’। বর্মটি কিছুটা লম্বা ছিলো তাই এর নাম দেয়া হয়েছিলো ‘যাতুল ফুযূল’।
tahqiqতাহকীক:তাহকীক চলমান