আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪১১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর তরবারির বর্ণনা
৪১১। হযরত আমির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আলী ইব্‌ন হুসাইন (রা) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর তরবারি বের করে আমাদের কাছে আনলে আমরা দেখলাম তার খাপ ও বাঁটের পাশের দু’টি কান এবং ঝুলানোর রিং রৌপ্যের তৈরী। বর্ণনাকারী বলেন, আমি খাপ থেকে বের করলে দেখলাম তা হাল্কা হয়ে গেছে। তরবারিটি ছিলো মুনাব্বিহ ইব্‌ন হাজ্জাজ সাহ্মীর। বদর যুদ্ধে নবী (ﷺ) এ তরবারি নিজের জন্য বেছে নিয়েছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
411 - حَدَّثَنَا أَحْمَدُ، نَا إِسْمَاعِيلُ، نَا أَبُو بَكْرٍ، نَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ جَابِرٍ، عَنْ عَامِرٍ، قَالَ: أَخْرَجَ إِلَيْنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ سَيْفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا قَبِيعَتُهُ وَالْحَلْقَتَانِ اللَّتَانِ فِيهِمَا الْحَمَائِلُ فِضَّةٌ، قَالَ: فَسَلَلْتُهُ فَإِذَا هُوَ قَدْ نَحُلَ، كَانَ سَيْفًا لِمُنَبِّهِ بْنِ الْحَجَّاجِ السَّهْمِيِّ اتَّخَذَهُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَفْسِهِ يَوْمَ بَدْرٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান