আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪১৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) - এর লৌহ বর্মের বর্ণনা
৪১৩। হযরত আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর ঘোড়ার নাম ছিলো ‘মুরতাজিয’, খচ্চরের নাম ছিলো ‘দুলদুল’, গাধার নাম ছিলো আফীর’, তরবারির নাম ছিলো ‘যুলফিকার’, বর্মের নাম ছিলো ‘যাতুল ফুযূল’ এবং উট্‌নীর নাম ছিলো আল-কাওয়া’।
أبواب الكتاب
ذِكْرُ دِرْعِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
413 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ، نَا عَبَّاسٌ الدُّورِيُّ، نَا عَبْدُ الْحَمِيدِ بْنُ صَالِحٍ، نَا حِبَّانُ بْنُ عَلِيٍّ، عَنْ إِدْرِيسَ، عَنِ الْحَكَمِ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، عَنْ عَلِيٍّ، عَلَيْهِ السَّلَامُ قَالَ: كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسٌ يُقَالُ لَهُ الْمُرْتَجِزُ، وَبَغْلَةٌ يُقَالُ لَهَا: دُلْدُلٌ، وَحِمَارٌ يُقَالُ لَهُ عُفَيْرٌ، وَسَيْفُهُ ذُو الْفَقَارِ، وَدِرْعُهُ ذَاتُ الْفُضُولِ، وَنَاقَتُهُ الْقَصْوَاءُ

হাদীসের ব্যাখ্যা:

এখানেও গ্রন্থকার কর্তৃক হাদীস বর্ণনা করার উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্মের বর্ণনা দেয়া। আনুষঙ্গিকভাবে এখানে আরো কিছু জিনিসের বর্ণনাও এসেছে যেগুলো সম্পর্কে পরে স্বতন্ত্র অনুচ্ছেদে আলোচনা করা হবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান