ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৬৬৩
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
প্রার্থনার সময় দুহাত উঠানো এবং শেষে হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল মোছা
(২৬৬৩) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন প্রার্থনায় হস্তদ্বয় উঠাতেন তখন দুহাত দ্বারা মুখ না মুছে তাদেরকে নামাতেন না।
كتاب الذكر و الدعاء
عن عمر رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا رفع يديه في الدعاء لم يحطهما حتى يمسح بهما وجهه
হাদীসের তাখরীজ (সূত্র):
(তিরমিযি এবং হাকিম। হাদীসটি হাসান)।** [সুনান তিরমিযি, হাদীস-৩৩৮৬; মুস্তাদরাক হাকিম, হাদীস-১৯৬৭]
** [ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেন, 'এই হাদীসটি অত্যন্ত দুর্বল সনদের। প্রথম যুগের অনেক মুহাদ্দিস একে মাওযূ' বা ভিত্তিহীন বলে গণ্য করেছেন'। গ্রন্থকার বুলুগুল মারাম থেকে ইবন হাজারের মত উল্লেখ করেছেন। তিনি আবু দাউদ সঙ্কলিত (১৪৯২ নং) হাদীসের শাহিদের কারণে হাদীসটিকে হাসান বলে গণ্য করেছেন । কিন্তু আবু দাউদের সনদও দুর্বল। সে সনদের রাবী হাফস ইবন হাশিম অজ্ঞাতপরিচয় এবং ইবন লাহীয়া যয়ীফ। সুতরাং একটি অপরটিকে শক্তিশালী করে না। দেখুন: নববি, আল আযকার, পৃ. ৫৬৯; ইবন হাজার, তাহযীবুত তাহযীব ৩/১৮-১৯; বুলুগুল মারাম ২/২২৭-২২৮; তাহির পাটনি, তাযকিরাতুল মাওযুআত, পৃ. ৫৬; আলবানি, সিলসিলাহ সহীহাহ ২/১৪৪-১৪৫; ইরওয়াউল গালীল ২/১৭৮-২৭৯; আব্দুল্লাহ জাহাঙ্গীর, এহইয়াউস সুনান, পৃ. ৩৩৭ (আস-সুন্নাহ পাবলিকেশন্স, ঝিনাইদহ, পঞ্চম সংস্করণ ২০০৭ খ্রি.)। -সম্পাদক]