ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৬৪
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
মুসলিমের দুআ কবুলকৃত
(২৬৬৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোনো মুসলিম যদি কোনো প্রার্থনায় আল্লাহর দিকে তার মুখমণ্ডল উত্থিত করে, তবে আল্লাহ তাকে উক্ত প্রার্থিত বস্তু দিবেনই । হয়তবা তিনি তাকে তা তাৎক্ষণিকভাবে প্রদান করবেন। অথবা তিনি তার জন্য তা সঞ্চিত করে রাখবেন।
كتاب الذكر و الدعاء
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ما من مسلم ينصب وجهه لله عز وجل في مسألة إلا أعطاها إياه إما أن يعجلها له وإما أن يدخرها له.

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ) ।** [মুসনাদ আহমাদ, হাদীস-৯৭৮৫; মুস্তাদরাক হাকিম, হাদীস-১৮২৯]

** [গ্রন্থকার টীকায় বলেছেন, 'হাইসামি বলেন, সনদের রাবীগণ নির্ভরযোগ্য, তবে কারো কারো বিষয়ে মতভেদ রয়েছে' । মুনযিরি বলেন, এর সনদে কোনো সমস্যা নেই। আলবানি হাদীসটিকে সহীহ লি গাইরিহি বলেছেন । শুআইব আরনাউত বলেছেন হাসান লি-গাইরিহি । তবে এর সনদ উবাইদুল্লাহ ইবন আব্দুর রাহমানের চাচার কারণে দুর্বল, তিনি অজ্ঞাতপরিচয় । এবিষয়ে আরো রয়েছে আবু সায়ীদ খুদরি ও উবাদাহ ইবনুস সামিতের হাদীস। দেখুন: হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ ১০/১৪৮; মুনযিরি, আত তারগীব ওয়াত তারহীব ২/৩১৪; আলবানি, সহীহুত তারগীব ২/১২৮; শুআইব আরনাউত, তাহকীক মুসনাদ আহমাদ ১৫/৪৮৭। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান