ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৬১
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
দুআর মর্যাদা এবং দুআ না করার নিন্দা
(২৬৬১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না আল্লাহ তার উপর ক্রোধান্বিত হন।
كتاب الذكر و الدعاء
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من لا يدعو الله يغضب عليه

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন)। [মুস্তাদরাক হাকিম, হাদীস-১৮০৬; সুনান তিরমিযি, হাদীস-৩৩৭৩; মুসনাদ আহমাদ, হাদীস-৯৭০১]

হাদীসের ব্যাখ্যা:

এ দুনিয়ায় এমন কেউ নেই, যার কাছে যাচ্ঞা না করলে অসন্তুষ্ট হয়। পিতামাতা পর্যন্ত তাদের সন্তান সবসময় তাদের কাছে এটা-ওটা চাইতে থাকলে ত্যাক্ত-বিরক্ত হয়ে যান। কিন্তু রাসূলুল্লাহ ﷺ-এর এ হাদীস বলে দিচ্ছে আল্লাহ তা'আলা এতই রহীম করীম-দয়ালু ও বদান্যশীল, তিনি তাঁর বান্দাদের প্রতি এতই সদয় ও মেহেরবান যে, যে-বান্দা তাঁর কাছে যাচ্ঞা করে না, তিনি তার প্রতি ক্রদ্ধ ও অসন্তুষ্ট হন। যাচ্ঞা করলে আদর-মমতা আরো বেড়ে যায়। উপরের হাদীসে বলা হয়েছে, আল্লাহর কাছে বান্দার সবচাইতে প্রিয় আমল হচ্ছে তার দু'আ ও প্রার্থনা। لَكَ الْحَمْدُ يَارَبَّ العَالَمِيْنَ وَيَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান