ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৫৯
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
দুআর মর্যাদা এবং দুআ না করার নিন্দা
(২৬৫৯) আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুআ বা প্রার্থনা ইবাদতের মগজ।
كتاب الذكر و الدعاء
عن أنس رضي الله عنه مرفوعا: الدعاء مخ العبادة.

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান তিরমিযি, হাদীস-৩৩৭১; তাবারানি, আল মু'জামুল আওসাত, হাদীস-৩১৯৬]

গ্রন্থকার টীকায় বলেন, 'তিরমিযি গরীব বলেছেন। তবে হাদীসটি হাসান, কেননা তা ইবন লাহীয়ার বর্ণনা। আর তার হাদীস হাসান'। শুআইব আরনাউতও বিভিন্ন শাহিদের কারণে হাদীসটিকে হাসান বলেছেন। দেখুন: শুআইব আরনাউত, তাহকীক মুসনাদ আহমাদ ৩০/২৯৮ । -সম্পাদক]

হাদীসের ব্যাখ্যা:

ইবাদতের মূলকথা হচ্ছে আল্লাহ তা'আলার দরবারে নিজের দীনতা হীনতা-নিঃস্বতা ও মুখাপেক্ষিতার অভিব্যক্তি। দু'আর আউয়াল আখির যাহির বাতিন সব কিছু হচ্ছে এটি। এজন্যে দু'আ যে ইবাদতের মগজ এবং সার নির্যাস, তাতে সন্দেহ নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান