ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৫৮
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
দুআর মর্যাদা এবং দুআ না করার নিন্দা
(২৬৫৮) নু'মান ইবন বাশীর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুআ বা প্রার্থনাই হল ইবাদত।
كتاب الذكر و الدعاء
عن النُعمان بن بشير رضي الله عنه مرفوعا: الدعاء هو العبادة.

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ, ইবন মাজাহ। তিরমিযি ও হাকিম হাদীসটি সহীহ বলেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-১৪৭৯; সুনান ইবন মাজাহ, হাদীস-৩৮২৮; সুনান তিরমিযি, হাদীস-২৯৬৯; মুস্তাদরাক হাকিম, হাদীস-১৮০২|
tahqiqতাহকীক:তাহকীক চলমান