ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৬০৬
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
কুটনামির নিন্দা এবং নিকৃষ্ট মানুষদের বিবরণ
(২৬০৬) হুযাইফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একজনের কথা অন্য জনের নিকট বলে পারস্পরিক সম্পর্ক নষ্টকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।
كتاب الإحسان
عن حذيفة رضي الله عنه مرفوعا: لا يدخل الجنة قتات.

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ বুখারি, হাদীস-৬০৫৬; সহীহ মুসলিম, হাদীস-১০৫; সুনান আবু দাউদ, হাদীস-৪৮৭১; সুনান তিরমিযি, হাদীস-২০২৬]

হাদীসের ব্যাখ্যা:

অপরের নিন্দা করা বা এক ব্যক্তির বিরুদ্ধে অপর ব্যক্তির কাছে মিথ্যা কথা বলা খুবই নিন্দনীয় অভ্যাস। মিথ্যা প্রচার, নিন্দাবাদ, মিথ্যা দোষারোপ প্রভৃতি সমাজে শত্রুতা ও সংঘাতের সৃষ্টি করে। মুসলমানদের পারস্পরিক সম্পর্ক মহব্বত ও ভালবাসার উপর প্রতিষ্ঠিত। বান্দার অন্তরে ঈমান ও অন্যের অমঙ্গল কামনা একত্র হতে পারে না। আল্লাহ নিন্দুক ব্যক্তিকে অপসন্দ করেন। নিন্দুক ব্যক্তি তার অপরাধের জন্য তওবা না করলে বেহেশতে যেতে পারবে না। নিন্দুক ব্যক্তির অন্তর অপরিষ্কার ও আবর্জনাপূর্ণ। অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে পাক-সাফ করে জান্নাতে দাখিল করতে পারেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)