ফিকহুস সুনান ওয়াল আসার

৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৫৩৬
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
মুসলিম কাফিরের উত্তরাধিকার পাবে না
(২৫৩৬) আব্দুল্লাহ ইবন আমর এবং জাবির১ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুই ধর্মের মানুষেরা পরস্পরের উত্তরাধিকার লাভ করবে না।
كتاب الوصايا و الفرائض
عن جابر رضي الله عنه مرفوعا: لا يتوارث أهل ملتين.

হাদীসের তাখরীজ (সূত্র):

(নাসায়ি, আহমাদ, আবু দাউদ ও ইবন মাজাহ)।২ [নাসায়ি, আস সুনানুল কুবরা, হাদীস-৬৩৫০; মুসনাদ আহমাদ, হাদীস-৬৬৬৪; সুনান আবু দাউদ, হাদীস-২৯১১; সুনান ইবন মাজাহ, হাদীস-২৭৩১]

১। [গ্রন্থকার হাদীসটি আব্দুল্লাহ ইবন আমর রা.র সূত্রে উদ্ধৃত করেছেন। অনুবাদক আরবি পাঠে জাবির রা.র নাম উল্লেখ করেছেন, কিন্তু অনুবাদে উভয়ের নাম উল্লেখ করেছেন। জাবির রা.র বর্ণনাটি সঙ্কলন করেছেন ইমাম তিরমিযি তার সুনান গ্রন্থে (হাদীস নং-২১০৮)। -সম্পাদক]
২। [গ্রন্থকার টীকায় বলেন, শাওকানি নাইলুল আওতার গ্রন্থে হাদীসটিকে সহীহ বলেছেন। ইবনুল আসীর আব্দুল্লাহ ইবন আমর রা. এবং জাবির রা. উভয়ের বর্ণনাকে হাসান বলেছেন। দেখুন: জামিউল উসুল ৯/৫৯৯-৬০০; শাওকানি, নাইলুল আওতার ৬/৮৮। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান