ফিকহুস সুনান ওয়াল আসার
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ২৫৩২
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
মাতৃবংশের আত্মীয়দের উত্তরাধিকার প্রদান
(২৫৩২) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার উত্তরাধিকারী নেই তার মামা তার উত্তরাধিকারী।
كتاب الوصايا و الفرائض
عن عمر رضي الله عنه مرفوعا: الخال وارث من لا وارث له.
হাদীসের তাখরীজ (সূত্র):
(আহমাদ ও ইবন মাজাহ । তিরমিযি হাদীসটিকে হাসান বলেছেন এবং ইবন হিব্বান সহীহ বলেছেন। আবু দাউদ অনুরূপ হাদীস মিকদাদ রা. থেকে সঙ্কলন করেছেন । হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন)। [মুসনাদ আহমাদ, হাদীস-১৮৯; সুনান ইবন মাজাহ, হাদীস-২৭৩৭; সুনান তিরমিযি, হাদীস-২১০৩; সুনান আবু দাউদ, হাদীস-২৮৯৯]