ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩৩১
কুরবানী ও আকীকা অধ্যায়
নবজাতকের নাম রাখা
(২৩৩১) আবু দারদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে, কাজেই তোমরা তোমাদের নামগুলোকে সুন্দর করবে।
كتاب الأضحية
عن أبي الدرداء رضي الله عنه مرفوعا: إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم.
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ ভালো সনদে)। [সুনান আবু দাউদ, হাদীস-৪৯৪৮; মুসনাদ আহমাদ, হাদীস-২১৬৯৩; সহীহ ইবন হিব্বান, হাদীস-৫৮১৮]