ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩৩০
কুরবানী ও আকীকা অধ্যায়
নবজাতকের দুই কানে আযান দেওয়া
(২৩৩০) আবু রাফি রা. বলেন, আমি দেখলাম যে, ফাতিমা রা. যখন হাসানকে প্রসব করলেন তখন রাসূলুল্লাহ (ﷺ) হাসানের দুইকানে** সালাতের ন্যায় আযান দিলেন।
كتاب الأضحية
عن أبي رافع رضي الله عنه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذني الحسن حين ولدته فاطمة بالصلاة.
হাদীসের তাখরীজ (সূত্র):
(আহমাদ ও আবু দাউদ। তিরমিযি হাদীসটি সহীহ বলেছেন)। [মুসনাদ আহমাদ, হাদীস-২৩৮৬৯]
** [এই সনদে ইমাম আহমাদ হাদীসটি তার দুজন উস্তাদ ইয়াহইয়া ও আব্দুর রাহমানের সূত্রে সুফিয়ান থেকে, তিনি আসিম ইবন উবাইদুল্লাহ থেকে, তিনি উবাইদুল্লাহ ইবন আবু রাফি থেকে, তিনি তার পিতা আবু রাফি থেকে বর্ণনা করেন । আবু রাফি রা. (এখানে তাসনিয়া বা দ্বিবচনে أذني বা 'দুইকান' শব্দ ব্যবহার করে) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখলাম, তিনি হাসানের 'দুইকানে' আযান দিলেন...। পক্ষান্তরে আহমাদ (৪৫/১৬৬, হাদীস নং-২৭১৮৬)এ তার উস্তাদ ওয়াকীর সূত্রে সুফিয়ান থেকে...; (৪৫/১৭২-১৭২, হাদীস নং-২৭১৯৪)এ ইয়াহইয়া ইবন সায়ীদের সূত্রে সুফিয়ান থেকে...; আবু দাউদ তার সুনান গ্রন্থে (৪/৩২৮, হাদীস নং-৫১০৫) এ তার উস্তাদ মুসাদ্দাদের সূত্রে ইয়াহইয়া থেকে, সুফিয়ান থেকে...; তিরমিযি তার সুনান গ্রন্থে (৪/৯৭, হাদীস নং-১৫১৪)এ তার উস্তাদ মুহাম্মাদ ইবন বাশশারের সূত্রে ইয়াহইয়া ইবন সায়ীদ ও আব্দুর রাহমান ইবন মাহদি থেকে, সুফিয়ান থেকে...; আব্দুর রাযযাক তার মুসান্নাফ গ্রন্থে (৪/৩৩৬, হাদীস নং-৭৯৮৬) এ সাওরি থেকে...; তাবারানি তার ‘আল মু'জামুল কাবীর' গ্রন্থে (১/৩১৫, হাদীস নং-৯৩১ ও ৩/৩০, হাদীস নং-২৫৭৮)এ তার প্রথম উস্তাদ ইসহাক ইবন ইবরাহীম দাবারির সূত্রে আব্দুর রাযযাক থেকে, দ্বিতীয় উস্তাদ আলী ইবন আব্দুল আযীযের সূত্রে আবু নুআইম থেকে, তারা উভয়ে সুফিয়ান সাওরি থেকে...; বাইহাকি তার 'আস সুনানুল কুবরা' গ্রন্থে (৯/৫১৩, হাদীস নং-১৯৩০৩) এ তার প্রথম উস্তাদ আবু মানসুর আলাবির সূত্রে আবু জা'ফর মুহাম্মাদ থেকে, আহমাদ ইবন হাযিম থেকে, উবাইদুল্লাহ ইবন মুসা থেকে, দ্বিতীয় উস্তাদ আবু মুহাম্মাদ আব্দুল্লাহর সূত্রে ইসমাঈল ইবন মুহাম্মাদ থেকে, আহমাদ ইবন মানসুর থেকে, আব্দুর রাযযাক থেকে, তারা উভয়ে সুফিয়ান সাওরি থেকে...; এবং 'শুআবুল ঈমান' গ্রন্থে (১১/১০৪, হাদীস নং-৮২৫২)এ তার উস্তাদ আবু তাহিরের সুত্রে হাজিব ইবন আহমাদ থেকে, আব্দুল্লাহ ইবন হাশিম থেকে, ইয়াহইয়া থেকে, সুফিয়ান থেকে...; ও (১১/১০৫, হাদীস নং-৮২৫৩) এ তার দুই উস্তাদ আবু মানসুর ও আবু আব্দুল্লাহর সূত্রে 'সুনানে কুবরা'য় উল্লেখিত প্রথম সনদে সুফিয়ান থেকে...। এসকল বর্ণনায় আবু রাফি রা. বলেন, ... রাসূলুল্লাহ (ﷺ) হাসানের 'কানে' আযান দিলেন...। এবং হাকিম তার 'আল মুস্তাদরাক' গ্রন্থে (৩/১৯৭, হাদীস নং-৪৮২৭) এ তার উস্তাদ আবুল আব্বাসের সূত্রে হুসাইন ইবন আলী থেকে, ইয়াহইয়া ইবন আদম থেকে, সুফিয়ান থেকে...। এ বর্ণনায় আবু রাফি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হুসাইনের 'কানে' আযান দিলেন...। তাবারানি অন্য সনদে (১/৩১৩, হাদীস নং-৯২৬) এ তার প্রথম উস্তাদ মুহাম্মাদ ইবন আব্দুল্লাহর সূত্রে আওন ইবন সাল্লাম থেকে, দ্বিতীয় উস্তাদ হুসাইন ইবন ইসহাকের সূত্রে ইয়াহইয়া হিম্মানি থেকে, তারা উভয়ে হাম্মাদ ইবন শুআইব থেকে, আসিম ইবন উবাইদুল্লাহ থেকে, আলী ইবন হুসাইন থেকে, আবু রাফি' থেকে...; এবং (৩/৩১, হাদীস নং-২৫৭৯)এ তার উস্তাদ মুহাম্মাদ ইবন আব্দুল্লাহর সূত্রে আওন ইবন সাল্লাম ও জুবারাহ ইবন মুগাল্লাস থেকে, তারা উভয়ে হাম্মাদ ইবন শুআইব থেকে...। এদুটি বর্ণনায় আবু রাফি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হাসান ও হুসাইনের 'কানে' আযান দিলেন...। এছাড়া বাইহাকি (শুআবুল ঈমান-৮২৫৫) ইবন আব্বাস রা. থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) হাসানের জন্মের দিন তার ডানকানে আযান ও বামকানে ইকামত দেন। এবং আবু ইয়া'লা (মুসনাদ-৬৭৮০), ইবনুস সুন্নি (আমালুল ইয়াওমি-৬২৩) ও ইবন আসাকির (তারীখু দিমাশ্ক ৫৭/২৮০-২৮১) হুসাইন ইবন আলী রা. থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কারো সন্তান ভূমিষ্ট হলে ডানকানে আযান এবং বামকানে ইকামত দিবে। মুহাদ্দিসগণ এই দুটি বর্ণনাকে অত্যন্ত দুর্বল বা মাওযূ' বলেছেন। -সম্পাদক]