ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩২৬
কুরবানী ও আকীকা অধ্যায়
মুসতাহাবরূপে আকীকার নির্দেশ, বালক ও বলিকার আকীকা এবং আকীকার গোশতের ক্ষেত্রে সুন্নত নিয়ম
(২৩২৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হাসান এবং হুসাইনের জন্য একটি একটি করে পুরুষ মেষ (ভেড়া) আকীকা প্রদান করেন।
كتاب الأضحية
عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم عق عن الحسن والحسين كبشا كبشا.
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ । ইবন খুযাইমা ও ইবনুল জারূদ হাদীসটিকে সহীহ বলেছেন) । [সুনান আবু দাউদ, হাদীস-২৮৪১; মুনতাকা ইবনুল জারূদ, হাদীস-৯১১]
হাদীসের ব্যাখ্যা:
হযরত হাসান ও হুসাইন রাযি.-এর আকীকায় রাসূলুল্লাহ (ﷺ) মাত্র একটি একটি ভেড়া যবেহ করেছিলেন সম্ভবত এ কারণে যে, ঐ সময় এতটুকুরই সামর্থ্য ছিল। এভাবে ঐসব লোকের জন্য যাদের অধিক সামর্থ্য নেই- একটি দৃষ্টান্তও স্থাপিত হয়ে গেল। এই হাদীসের কোন কোন বর্ণনায় একটি একটি ভেড়ার স্থলে দু'টি করে ভেড়া যবেহ করার কথাও উল্লেখিত হয়েছে। কিন্তু মুহাদ্দিসদের নিকট আবূ দাউদ শরীফের এ রেওয়ায়তটিই প্রাধান্যযোগ্য, যাতে একটি একটি ভেড়ার কথা উল্লেখ করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)