ফিকহুস সুনান ওয়াল আসার

৩১. অগ্রক্রয়াধিকার

হাদীস নং: ২২৪১
অগ্রক্রয়াধিকার
তাৎক্ষণিক দাবিদারই অগ্রক্রয়াধিকার লাভ করবেন
(২২৪১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অগ্রক্রয়াধিকার রশির বাধন খোলার মতো (দ্রুত নিষ্পত্তি করতে হবে)।
كتاب الشفعة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: الشفعة كحل العقال.

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন মাজাহ যয়ীফ** সনদে) । [সুনান ইবন মাজাহ, হাদীস-২৫০০]

** [আসকালানি, আলবানি ও শুআইব আরনাউত বলেন, হাদীসটির সনদ যয়ীফ জিদ্দান বা খুবই দুর্বল। বাইহাকি বলেন, সনদের রাবী মুহাম্মাদ ইবনুল হারিস মাতরুক বা পরিত্যক্ত আর মুহাম্মাদ ইবন আব্দুর রাহমান দুর্বল; ইবন মাঈন ও অন্যান্য ইমাম তাকে দুর্বল বলেছেন। আরনাউত বলেন, মুহাম্মাদের পিতা উস্তাদ আব্দুর রাহমানও দুর্বল। দেখুন: বাইহাকি, আস সুনানুল কুবরা ৬/১৭৮; আসকালানি, আত তালখীসুল হাবীর ৩/১৩৭; আলবানি, ইরওয়াউল গালীল ৫/৩৭৯-৩৮০ এবং সুনান ইবন মাজাহর ২৫০০ নং হাদীসের আরনাউতকৃত টীকা। -সম্পাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান