ফিকহুস সুনান ওয়াল আসার
৩১. অগ্রক্রয়াধিকার
হাদীস নং: ২২৪০
অগ্রক্রয়াধিকার
প্রতিবেশীর অগ্রক্রয়াধিকার
(২২৪০) তাবিয়ি শা’বি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অগ্রক্রয়াধিকারী প্রতিবেশীর চেয়ে অধিক হকদার এবং প্রতিবেশী দূরবর্তীর চেয়ে অধিক হকদার।
كتاب الشفعة
عن الشعبي مرفوعا: الشفيع أولى من الجار والجار أولى من الجنب
হাদীসের তাখরীজ (সূত্র):
(সায়ীদ ইবন মানসুর । হাদীসটি শক্তিশালী মুরসাল) । [মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-১৪৩৯০; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২২৭২২; যাইলায়ি, নাসবুর রায়াহ ৪/১৭৬; ইবন হাজার, আদ দিরায়াহ ২/২০৩]