ফিকহুস সুনান ওয়াল আসার

৩১. অগ্রক্রয়াধিকার

হাদীস নং: ২২৩৯
অগ্রক্রয়াধিকার
বিক্রীত দ্রব্যে অগ্রক্রয়াধিকার
(২২৩৯) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রতিবেশী অগ্রক্রয়াধিকারের অধিক দাবিদার। সে যদি অনুপস্থিত থাকে তবে তার জন্য অপেক্ষা করতে হবে, যদি তাদের রাস্তা এক হয়।
كتاب الشفعة
عن جابر رضي الله عنه مرفوعا: الجار أحق بشفعته ينتظر به وإن كان غائبا إذا كان طريقهما واحدا.

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ ও আবু দাউদ। তিরমিযি হাদীসটিকে হাসান বলেছেন। ইবন হাজার বলেন, হাদীসের রাবীগণ নির্ভরযোগ্য) । ( মুসনাদ আহমাদ, হাদীস-১৪২৫৩; ও সুনান আবু দাউদ, হাদীস-৩৫১৮; সুনান তিরমিযি, হাদীস-১৩৬৯; সুনান ইবন মাজাহ, হাদীস-২৪৯৪; ইবন হাজার, বুলুগুল মারাম, হাদীস-৯০৩]
tahqiqতাহকীক:তাহকীক চলমান