ফিকহুস সুনান ওয়াল আসার
২৩. স্বীকারোক্তি ও সন্ধি অধ্যায়
হাদীস নং: ২১৫৭
স্বীকারোক্তি ও সন্ধি অধ্যায়
অসুস্থ অবস্থায় উত্তরাধিকারী নয় এরূপ কারো ঋণের স্বীকারোক্তি
(২১৫৭) ইবন উমার রা. বলেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় এমন কোনো ব্যক্তির ঋণের দায়ভার স্বীকার করে, যে ব্যক্তি তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী হবে না, তবে এই স্বীকারোক্তি কার্যকর হবে, যদিও এতে তার সকল সম্পদ খরচ হয়।
كتاب الإقرار والصلح
عن ابن عمر رضي الله عنهما أنه قال: إذا أقر الرجل في مرضه بدين لرجل غير وارث فإنه جائز وإن أحاط ذلك بماله
হাদীসের তাখরীজ (সূত্র):
(মুহাম্মাদ তার 'আসল' পুস্তকে হাসান সনদে) ।** [ইবনুল হুমাম, ফাতহুল কাদীর ৮/৩৮৬; আইনি, আল বিনায়াহ ৯/৪৭১]
** মুহাম্মাদ বলেন, আমাকে আবু ইউসুফ বলেছেন, তিনি মুহাম্মাদ ইবন উবাইদুল্লাহ আযরামি থেকে, তিনি নাফি থেকে, তিনি ইবন উমার থেকে...। গ্রন্থকার বলেন, এই আযরামির বিষয়ে ওয়াকি বলেছেন, আযরামি একজন সৎ মানুষ ছিলেন। তবে তার পাণ্ডুলিপিগুলো নষ্ট হয়ে যায়। ফলে তিনি মুখস্থ হাদীস বলতেন। এজন্য তার বর্ণিত হাদীসগুলো মুনকার বা অত্যন্ত দুর্বল ছিল। গ্রন্থকার বলেন, সম্ভবত আবু ইউসুফ এই হাদীসটি আযরামির পাণ্ডুলিপিগুলো নষ্ট হওয়ার আগেই শুনেছিলেন। মুহাম্মাদ এই মতটি দ্বারা প্রমাণ পেশ করেছেন । (গ্রন্থকারের টীকা)