ফিকহুস সুনান ওয়াল আসার
২৩. স্বীকারোক্তি ও সন্ধি অধ্যায়
হাদীস নং: ২১৫৬
স্বীকারোক্তি ও সন্ধি অধ্যায়
স্বীকারোক্তির ক্ষেত্রে সত্যপরায়ণতা
(২১৫৬) আবু যার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন, সত্য বলবে, যদিও তা তিক্ত হয়।
كتاب الإقرار والصلح
عن أبي ذر رضي الله عنه قال: قال لي رسول الله صلى الله عليه وسلم: قل الحق ولو كان مرا
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন হিব্বান। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন)। [সহীহ ইবন হিব্বান, হাদীস-৩৬১; সুয়ূতি, আদ দুররুল মানসুর ২/৬৮২; ইবন হাজার, বুলুগুল মারাম, হাদীস-৮৮৮]