ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৬৫
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
সুদের প্রকৃতি ও পরিচয়
(২০৬৫) উবাদা ইবন সামিত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ সমপরিমাণ ও একইরূপ হতে হবে এবং তা হাতেহাতে বিনিময় করতে হবে । এক দ্রব্যের বিনিময়ে অন্যদ্রব্য বিক্রয় করলে তোমরা ইচ্ছামত কম বেশী বিক্রয় করতে পারবে, তবে তা হাতেহাতে বিনিময় হতে হবে।
كتاب البيوع
عن عبادة بن الصامت رضي الله عنه مرفوعا: الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح مثلا بمثل سواء بسواء يدا بيد فإذا اختلفت هذه الأصناف فبيعوا كيف شئتم إذا كان يدا بيد.
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ মুসলিম, হাদীস-১৫৮৭; সুনান আবু দাউদ, হাদীস-৩৩৪৯; সুনান তিরমিযি, হাদীস-১২৪০; সুনান ইবন মাজাহ, হাদীস-২২৫৪]