ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৬২
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
সুদের নিন্দা এবং সুদের কারণে যারা অভিশপ্ত তাদের বিবরণ
(২০৬২) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সুদ ৭৩ প্রকারের, সবচেয়ে সহজ প্রকারের সুদের পাপের তুলনা হল যে, কোনো মানুষ তার মাতাকে বিবাহ করবে, আর সবচেয়ে কঠিন সুদ মুসলিমের সম্মান নষ্ট করা।
كتاب البيوع
عن ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الربا ثلاثة وسبعون بابا أيسرها مثل أن ينكح الرجل أمه وإن أربى الربا عرض الرجل المسلم.

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন মাজাহ হাদীসটি সংক্ষিপ্ত আকারে উদ্ধৃত করেছেন। হাকিম বিস্তারিতরূপে সঙ্কলন করেছেন। তিনি হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন) । [সুনান ইবন মাজাহ, হাদীস-২২৭৫; মুস্তাদরাক হাকিম, হাদীস-২২৫৯; বাইহাকি, শুআবুল ঈমান, হাদীস-৫১৩১]

হাদীসের ব্যাখ্যা:

আরবী পরিভাষা ও কুরআন হাদীসের ভাষায় سبعون শব্দটি নির্দিষ্ট সংখা (৭০) ছাড়াও আধিক্য বুঝাবার জন্যও ব্যবহৃত হয়। বরং অধিকাংশ ক্ষেত্রে এ অর্থেই ব্যবহৃত হয়। বস্তুত আলোচ্য হাদীসের দাবি ও পয়গাম হচ্ছে- সুদ খাওয়া নিজের মার সাথে ব্যভিচার করার চেয়েও অধিকতর কঠোর ও অশ্লীল পাপ। যেমন উপরে উল্লেখ করা হয়েছে যে, এটাই কেবল এমন গুনাহ, যারা এ থেকে নিবৃত্ত হলেন তাদের বিরুদ্ধে কুরআন মজীদে আল্লাহ তা'আলা ও তাঁর রাসূলের পক্ষ হতে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান