ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৬১
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
সুদের নিন্দা এবং সুদের কারণে যারা অভিশপ্ত তাদের বিবরণ
(২০৬১) জাবির রা. বলেন, সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদ লিপিবদ্ধকারী এবং সুদের সাক্ষীদ্বয়কে রাসূলুল্লাহ (ﷺ) অভিশাপ প্রদান করেছেন এবং তিনি বলেছেন, তারা সকলেই সমান।
كتاب البيوع
عن جابر رضي الله عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال: هم سواء.

হাদীসের তাখরীজ (সূত্র):

(মুসলিম। বুখারি অনুরূপ অর্থে একটি হাদীস আবু জুহাইফা রা.র সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে উদ্ধৃত করেছেন) [সহীহ মুসলিম, হাদীস-১৫৯৮; সহীহ বুখারি, হাদীস-২২৩৮]

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মজীদের আয়াত ও রাসুলুল্লাহ ﷺ-এর বাণীসমূহ থেকে জানা যায় এবং সুস্থ বুদ্ধির নিকটও এটা এক শাশ্বত সত্য যে, নিকৃষ্ট ও লা'নতযোগ্য জুলমের গুনাহ সুদ গ্রহণ করা ও খাওয়া। নবী করীম ﷺ-এর এই বাণীর উদ্দেশ্য ও দাবি হচ্ছে- সুদী ব্যবসা এমন অশ্লীল ও লা'নতযোগ্য ব্যবসা যে, এতে যে কোনভাবে জড়িত হওয়াও আল্লাহর লা'নতের কারণ। এ ভিত্তিতে সুদ গ্রহণকারী, সুদের দলিল লেখক ও এর সাক্ষীও লা'নতে অংশীদার এজন্য যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের লা'নত ও তাঁদের ক্রোধ থেকে বাঁচতে চায় যে এ ব্যবসা থেকে দূরে দূরেই থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ২০৬১ | মুসলিম বাংলা