ফিকহুস সুনান ওয়াল আসার

১৪. কুড়ানো দ্রব্য, শিশু ও পলাতক দাসদাসী

হাদীস নং: ১৯৮২
কুড়ানো দ্রব্য, শিশু ও পলাতক দাসদাসী
অমুসলিম নাগরিক বা প্রবাসীর পতিত দ্রব্য বা প্রাণি কুড়ানো যাবে না, যাবে তবে যদি সে তা একেবারে বাতিল করে দেয় তবে তা কুড়ানো
(১৯৮২) মিকদাম ইবন মা'দিকারিব বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জেনে রাখো, কোনো মাংসাশী শিকারি বন্যপ্রাণি বৈধ নয়, গৃহপালিত গাধা বৈধ নয় এবং অমুসলিম নাগরিক বা প্রবাসী থেকে পড়ে যাওয়া দ্রব্য বা প্রাণি বৈধ নয় । তবে যদি সে তা একেবারে বাতিল বলে ফেলে দেয় তবে ভিন্ন কথা ।
كتاب اللقطة و اللقيط و الإباق
عن المقدام بن معدي كرب رضي الله عنه مرفوعا: ألا لا يحل ذو ناب من السباع ولا الحمار الأهلي ولا اللقطة من مال معاهد إلا أن يستغني عنها

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান আবু দাউদ, হাদীস-৩৮০৪; সুনান দারাকুতনি, হাদীস-৪৭৬৮]

[সুনান আবু দাউদে (৫/৬২২) আলোচ্য হাদীসটির টীকায় শায়খ শুআইব আরনাউত লেখেছেন, হাদীসটি সহীহ। সনদের রাবী মারওয়ান ইবন রু'বাহ তাগলিবি অজ্ঞাতপরিচয় হলেও তার তাবে' রয়েছে। - সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান