ফিকহুস সুনান ওয়াল আসার

১৩. রাষ্ট্র ও প্রশাসন

হাদীস নং: ১৯৫৯
রাষ্ট্র ও প্রশাসন
অল্প মানুষ হলেও সফরে বা স্বদেশে সর্বদা আমীর নিয়োগ করতে হবে
(১৯৫৯) আবু সায়ীদ খুদরি রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তিনব্যক্তি কোনো সফরে বের হয়, তবে তারা তাদের একজনকে আমীর নিযুক্ত করবে।
كتاب الخلافة و الإمارة
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: إذا خرج ثلاثة في سفر فليؤمروا أحدهم

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ। সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। অনুরূপ অর্থে একটি হাদীস বাযযার সহীহ সনদে উমার রা. থেকে সঙ্কলন করেছেন। তিনি ইবন উমার রা. থেকেও অনুরূপ অর্থে আরেকটি হাদীস সহীহ সনদে সঙ্কলন করেছেন। তাবারানি ইবন মাসউদ রা. থেকে অনুরূপ অর্থে একটি হাদীস সহীহ সনদে সঙ্কলন করেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-২৬০৮; তাবারানি, আল মু'জামুল আওসাত, হাদীস-৮০৯৩]
tahqiqতাহকীক:তাহকীক চলমান