ফিকহুস সুনান ওয়াল আসার
১৩. রাষ্ট্র ও প্রশাসন
হাদীস নং: ১৯৫৮
রাষ্ট্র ও প্রশাসন
অল্প মানুষ হলেও সফরে বা স্বদেশে সর্বদা আমীর নিয়োগ করতে হবে
(১৯৫৮) আব্দুল্লাহ ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তিনজন মানুষও কোনো বিরান প্রান্তরে অবস্থান করে, তবে তাদের মধ্য থেকে একজনকে তাদের দলপতি বা আমীর বানিয়ে নেবে। একজনকে আমীর না বানিয়ে বিচ্ছিন্ন অবস্থান করা তাদের জন্য বৈধ হবে না।
كتاب الخلافة و الإمارة
عن عبد الله بن عمرو رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: لا يحل لثلاثة نفر يكونون بأرض فلاة إلا أمروا عليهم أحدهم
হাদীসের তাখরীজ (সূত্র):
(আহমাদ। হাদীসটির সনদ হাসান)।** [মুসনাদ আহমাদ, হাদীস-৬৬৪৭]
** হাদীসটির একমাত্র বর্ণনাকারী ইবন লাহিয়া । অধিকাংশ মুহাদ্দিস তাকে দুর্বল বলে গণ্য করেছেন । কেউ কেউ তাকে মোটামুটি গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন। দ্বিতীয় মতটির ভিত্তিতে এই হাদীসটিকে 'হাসান' বলে গণ্য করা যায়। (গ্রন্থকারের টীকার আলোকে) [এছাড়াও বিভিন্ন শাহিদের কারণে হাদীসটিকে হাসান বলে গণ্য করেছেন শাইখ শুআইব আরনাউত। - সম্পাদক]