ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮০৯
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
অবিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে শাস্তি ১০০ বেত্রাঘাত। দেশান্তরের এবং বেত্রাঘাত ও রজম উভয় শাস্তি প্রদানের ব্যাখ্যা
(১৮০৯) উবাদা ইবন সামিত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা আমার নিকট থেকে গ্রহণ করো- তিনি তিনবার কথাটি বলেন আল্লাহ মেয়েদের জন্য পথ বের করে দিয়েছেন।** যদি অবিবাহিত নারী ও পুরুষ ব্যভিচার করে তাদের শাস্তি ১০০ বেত্রাঘাত ও এক বছরের জন্য দেশান্তর । আর বিবাহিত নারী ও পুরুষ ব্যভিচার করলে তার শাস্তি ১০০ বেত্রাঘাত ও প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড।
كتاب الحدود
عن عبادة بن الصامت رضي الله عنه مرفوعا: خذوا عني ثلاثا قد جعل الله لهن سبيلا: البكر بالبكر جلد مائة ونفي سنة والثيب بالثيب جلد مائة والرجم
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ মুসলিম, হাদীস-১৬৯০; সুনান ইবন মাজাহ, হাদীস-২৫৫০]
বুখারি এই অর্থে অবিবাহিতের জন্য ব্যভিচারের শাস্তি হিসাবে দেশান্তরের নির্দেশমূলক হাদীস যাইদ ইবন খালিদের সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে উদ্ধৃত করেছেন। তিনি আরো উল্লেখ করেছেন যে, উমার ইবনুল খাত্তাব রা. তার খিলাফতকালে ব্যভিচারের শাস্তি হিসাবে দেশান্তরে পাঠাতেন ।
** এর আগে ব্যভিচার প্রমাণিত হলে মেয়েদের আটকে রাখার বিধান ছিল। দেখুন সূরা নিসা, ১৫ আয়াত। (অনুবাদক)