ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৭৭৭
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
ন্যায়পরায়ণ শাসকের ফযীলত ও এবং শাসক কর্তৃক নির্ধারিত আইনের শাসন প্রতিষ্ঠার ফযীলত এবং এ দায়িত্ব শাসকের
(১৭৭৭) তাবিয়ি আব্দুল্লাহ ইবন মুহাইরীয (৯৯ হি.) বলেন, শাস্তি প্রদান, যুদ্ধলব্ধ সম্পত্তির বণ্টন, যাকাত সংগ্রহ ও বণ্টন এবং জুমুআর সালাত প্রতিষ্ঠা- সবগুলোর দায়িত্ব শাসক বা প্রশাসনের উপর ন্যস্ত**
كتاب الحدود
عن ابن محيريز أنه قال: الحدود والفيء والزكاة والجمعة إلى السلطان

হাদীসের তাখরীজ (সূত্র):

(সাধারণ নাগরিক এগুলো নিজের হাতে তুলে নিতে পারেন না)। (ইবন আবী শাইবা সহীহ সনদে)। [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২৮৪৩৯; ইবন হাজার, আদ দিরায়াহ ২/৯৯]

** [অনুবাদক হাদীসটি এই বিন্যাসে উল্লেখ করেছেন। হুবহু এভাবেই রয়েছে ইবন হাযমের আল মুহাল্লা গ্রন্থে (১২/৭৬)। তবে মুসান্নাফের বিন্যাস হচ্ছে: الجمعة والحدود والزكاة والفيء (জুমুআহ, হদ্দ, যাকাত ও যুদ্ধলব্ধ সম্পত্তি বণ্টন...) (শামিলা-২৮৪৩৯ ও তাহকীক মুহাম্মাদ আওয়ামা-২৯০৩০)। গ্রন্থকার হাদীসটি উল্লেখ করেছেন 'নাসবুর রায়াহ'র বরাতে। সেখানেও রয়েছে মুসান্নাফের ধারাবাহিকতায় (৩/৩২৬)। মুসান্নাফের হাওলায় একই বিন্যাসে হাদীসটি আরো উল্লেখ ইবন হাজার 'আদ দিরায়াহ' (২/৯৯) ও আত তালখীসুল হাবীর (৪/১৬৪) গ্রন্থে এবং আইনি 'আল বিনায়াহ' (৬/২৮০) গ্রন্থে। তবে গ্রন্থকার পূর্বের হাদীসটি উদ্ধৃত করে এ হাদীসটি উল্লেখ করতে গিয়ে বলেন, “ইবন আবী শাইবা সহীহ সনদে ইবন মুহাইরীয থেকে অনুরূপ হাদীস সঙ্কলন করেছেন এবং তার মধ্যে রয়েছে: الجمعة والفيء জুমুআহ ও যুদ্ধলব্ধ সম্পত্তি বণ্টন" । তিনি পূর্ণ হাদীস উল্লেখ করেন নি । সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান