ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৭৭৮
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
ন্যায়পরায়ণ শাসকের ফযীলত ও এবং শাসক কর্তৃক নির্ধারিত আইনের শাসন প্রতিষ্ঠার ফযীলত এবং এ দায়িত্ব শাসকের
(১৭৭৮) রাসূলুল্লাহ (ﷺ) এর একজন সাহাবি থেকে বর্ণিত, তিনি বলেন, যাকাত, বিচার-শাস্তি, যুদ্ধলব্ধ ভূমি-সম্পদ ও জুমুআর সালাত সবগুলোর দায়িত্ব শাসক বা প্রশাসনের উপর ন্যস্ত।
كتاب الحدود
عن رجل من الصحابة يقول: الزكاة والحدود والفيء والجمعة إلى السلطان

হাদীসের তাখরীজ (সূত্র):

(তাহাবি শক্তিশালী সনদে । তাহাবি বলেন, এ বিষয়ে কোনো সাহাবি এর বিপরীত কিছু বলেছেন বলে আমাদের জানা নেই। ইবন হাযম বলেন, কোনো কোনো সাহাবি এ বিষয়ক কিছু খুঁটিনাটি বিষয়ে বিপরীত মত পোষণ করতেন)। [ইবন হাজার, ফাতহুল বারি ১২/১৬৩; শাওকানি, নাইনুল আওতার ৭/১৪৭]
tahqiqতাহকীক:তাহকীক চলমান