ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৬৯৩
তালাক - ডিভোর্স অধ্যায়
পুরুষত্বহীন স্বামীকে একবছর সময় দিতে হবে, এর মধ্যে সে সক্ষমতা অর্জন না করলে বিবাহ ভেঙ্গে দিতে হবে এবং তা তালাক বলে গণ্য হবে
(১৬৯৩) তাবিয়ি শা’বি থেকে বর্ণিত, উমার তার বিচারপতি শুরাইহ'র নিকট চিঠিতে লিখেন যে, পুরুষত্বহীন স্বামীকে একবছর সময় প্রদান করতে হবে। এই সময় শুরু হবে যে দিন থেকে তোমার কাছে কেস পেশ করা হয়েছে সেই দিন থেকে ।
كتاب الطلاق
عن الشعبي أن عمر بن الخطاب رضي الله عنه كتب إلى شريح أن يؤجل العنين سنة من يوم يرفع إليه

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন আবী শাইবা।** দারাকুতনি অনুরূপ মতামত মুগীরা ইবন শু'বা রা. থেকে হাসান সনদে উদ্ধৃত করেছেন)। [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১৬৫০৩; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/২৫৪]
————————————————————
** হাদীসটির সনদ দুর্বল । (গ্রস্থকারের টীকা)
tahqiqতাহকীক:তাহকীক চলমান