ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬৪০
বিবাহ-শাদীর অধ্যায়
'আয্ল'
(১৬৪০) উমার ইবন খাত্তাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) স্বাধীন স্ত্রীর সাথে মিলনের সময় স্ত্রীর অনুমতি ছাড়া 'আয্ল' করতে নিষেধ করেছেন।
كتاب النكاح
عن عمر بن الخطاب رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم أن يعزل عن الحرة إلا بإذنها

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান ইবন মাজাহ, হাদীস-১৯২৮; মুসনাদ আহমাদ, হাদীস-২১২]
tahqiqতাহকীক:তাহকীক চলমান