ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩২৬
রোযার অধ্যায়
মৃতের সিয়ামের পরিবর্তে ফিদইয়া প্রদান, অনুরূপভাবে মৃতের পক্ষ থেকে সালাত এবং তার পরিমাণ
(১৩২৬) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ মৃত্যুবরণ করে এবং তার উপর একমাসের সিয়াম থাকে তবে তার পক্ষ থেকে প্রতি দিনের স্থলে একজন দরিদ্রকে খাওয়াতে হবে।
كتاب الصيام
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: من مات وعليه صيام شهر فليطعم عنه مكان كل يوم مسكين

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন মাজাহ। ইবনুত তুরকমানি হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন)। [সুনান ইবন মাজাহ, হাদীস-১৭৫৭]
তিরমিযিও হাদীসটি ইবন উমার থেকে অনুরূপভাবে সঙ্কলিত করেছেন । তবে তিনি উল্লেখ করেছেন যে, হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে সহীহ নয়, বরং সহীহ হল যে, তা ইবন উমারের নিজের কথা ও তার নিজের মত ।** কুরতুবি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবেও হাদীসটি হাসান । মালিক এই অর্থের একটি বাণী ইবন উমার রা. থেকে সনদহীনভাবে সঙ্কলন করেছেন।

বিস্মৃতি ও অসতর্কতার কারণে সনদের একজন রাবী সাহাবির কথাকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথা বলে বর্ণনা করেছেন। সনদে উল্লেখিত রাবীদের অন্যান্য ছাত্রদের বর্ণনা একত্রিত করে তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে তা জানা যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান