ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১২৮৫
রোযার অধ্যায়
ফরয সিয়ামের ক্ষেত্রে ফজরের পরে সিদ্ধান্তগ্রহণ
(১২৮৫) আব্দুর রহমান ইবন মাসলামা তার চাচা থেকে বর্ণনা করেছেন, আসলাম গোত্রের মানুষেরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করলে তিনি তাদেরকে বলেন, তোমরা কি আজকের দিনে সিয়াম পালন করছ? তারা বলেন, না। তিনি বলেন, তাহলে তোমরা দিনের অবশিষ্ট অংশ সিয়াম পালন করো এবং এই দিনের জন্য কাযা সিয়াম পালন করবে।
كتاب الصيام
عن عبد الرحمن بن مسلمة عن عمه أن أسلم أتت النبي صلى الله عليه وسلم فقال: صمتم يومكم هذا؟ قالوا لا قال فأتموا بقية يومكم وافضوه. قال أبو داؤد: يعني يوم عاشوراء

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ** হাদীসটি সঙ্কলিত করে বলেন, অর্থাৎ আশুরার দিন)। [সুনান আবু দাউদ-২৪৪৭; মুসনাদ আহমাদ, হাদীস-২৩৪৭৫]

[আলবানি বলেন, হাদীসটির সনদ দুর্বল। আব্দুর রাহমান ইবন মাসলামা ছাড়া সনদের সকল রাবী নির্ভরযোগ্য, বুখারি মুসলিমের রাবী। তাআইব আরনাউত বলেন, 'এই দিনের সিয়াম কাযা করবে' এই অংশটুকু ছাড়া বাকি হাদীস সহীহ লি-গাইরিহি। কেননা এই অংশটুকু আব্দুর রাহমানের একক বর্ণনা। আর বাকি হাদীসের একাধিক শাহিদ রয়েছে। দেখুন: আলবানি, সিলসিলাহ যয়ীফাহ ১১/৩২১; শুআইব আরনাউত, তাহকীক সুনান আবু দাউদ ৪/১০৮; তাহকীক মুসনাদ আহমাদ ২৫/৩২৫-৩২৭, ৩৮/৪৫৮। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান