ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৬৫
নামাযের অধ্যায়
গাল চাপড়ানো ও জাহিলি পথে আহ্বান করা নিষিদ্ধ
(১১৬৫) আবু সায়ীদ খুদরি রা. বলেন, যে মহিলা শোকে শব্দ করে কান্নাকাটি ও শোকপ্রকাশ করে এবং যে মহিলা তা শ্রবণ করে উভয়কে রাসূলুল্লাহ (ﷺ) অভিশাপ দিয়েছেন।
كتاب الصلاة
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم النائحة والمستمعة

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান আবু দাউদ, হাদীস-৩১২৮; মুসনাদ আহমাদ, হাদীস-১১৬২২]

[ইবনুল আসীর, আলবানি, শুআইব আরনাউত, তামীমি প্রমুখ মুহাদ্দিস বলেন, হাদীসটির সনদ দুর্বল। গ্রন্থকার টীকায় বলেন, মুনযিরি বলেছেন, হাদীসটি মুহাম্মাদ ইবনুল হাসান ইবন আতিয়া তার বাবা থেকে, তার দাদা বর্ণনা করেছেন। তারা তিনজনই দুর্বল। দেখুন: জামিউল উসুল ১১/১০৯; সিলসিলাহ যয়ীফাহ ১১/১৪; শুআইব আরনাউত, তাহকীক মুসনাদ আহমাদ ১৮/১৬৬। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান