ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৪৫
নামাযের অধ্যায়
কবর প্রশস্ত করা, গভীর করা, সুন্দর করা, পাশ-কবর বা গর্ত-কবর
(১১৪৫) হিশাম ইবন আমির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা খনন করো, গভীর করো এবং সুন্দর করো।
كتاب الصلاة
عن هشام بن عامر رضي الله عنه مرفوعا: احفروا وأعمقوا وأحسنوا

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ, চার সুনান গ্রন্থ । তিরমিযি হাদীসটিকে সহীহ বলেছেন)। [মুসনাদ আহমাদ, হাদীস-১৬২৫৬; সুনান আবু দাউদ, হাদীস-৩২১৫; সুনান তিরমিযি, হাদীস-১৭১৩; সুনান নাসায়ি, হাদীস-২০১০; সুনান ইবন মাজাহ, হাদীস-১৫৬০]
tahqiqতাহকীক:তাহকীক চলমান