ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৩৯
নামাযের অধ্যায়
কবরে নেওয়ার সময় শবাধারের পেছনে হ্যাঁটা
(১১৩৯) তাবিয়ি ইবন আবযা বলেন, আলী রা. বলেছেন, একা সালাত আদায় করার চেয়ে জামাআতে সালাত আদায় করা যেরূপ বেশী ফযীলত ও মর্যাদাময়, তদ্রূপ শবাধারের সামনে হ্যাঁটার চেয়ে তার পেছনে হ্যাঁটা বেশী ফযীলত ও মর্যাদাময়।
كتاب الصلاة
عن ابن أبزى عن علي رضي الله عنه موقوفا قال: المشي خلفها أفضل من المشي أمامها كفضل صلاة الجماعة على الفذ
হাদীসের তাখরীজ (সূত্র):
[তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-২৭৬১; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১১২৩৯; মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-৬২৬৩]