ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৩৭
নামাযের অধ্যায়
শবাধার কীভাবে বহন করবে
(১১৩৭) ইবন মাসউদ রা. বলেন, যে ব্যক্তি মৃতদেহের পিছে যাবে সে যেন খাটিয়ার সকল দিক থেকে বহন করে; কারণ তা সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর সে ইচ্ছা করলে অতিরিক্ত বহন করবে, আর যদি সে চায় তাহলে পরিত্যাগ করবে।
كتاب الصلاة
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: من اتبع جنازة فليحمل بجوانب السرير كلها فإنه من السنة ثم إن شاء فليتطوع وإن شاء فليدع

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন মাজাহ। হাদীসটির সনদ মুরসাল, ইবন মাসউদ ও পরবর্তী রাবীর মধ্যে সনদ বিচ্ছিন্ন, তবে বাকি সনদ শক্তিশালী। ইবন আবী শাইবা সহীহ সনদে আবু দারদা রা. থেকে সঙ্কলিত করেছেন যে, তিনিও অনুরূপ মতামত প্রকাশ করেছেন)। [সুনান ইবন মাজাহ, হাদীস-১৪৭৮; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১১২৮১, ১১২৮৩]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১১৩৭ | মুসলিম বাংলা