ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১০৩
নামাযের অধ্যায়
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১১০৩) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মৃতের কাফন তিনবার সুগন্ধি জ্বেলে সুবাসিত করবে।
كتاب الصلاة
عن جابر رضي الله عنه مرفوعا: أجمروا كفن الميت ثلاثا
হাদীসের তাখরীজ (সূত্র):
(বাইহাকি । নববি ও হাকিম সহীহ বলেছেন)। [বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-৬৭০২; মুস্তাদরাক হাকিম, হাদীস-১৩১০।