ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০২৯
নামাযের অধ্যায়
ভূমিকম্পের সময় সালাত
(১০২৯) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, বসরায় ভুমিকম্প দেখা দিলে তিনি ছয়রুকু ও চারটি সাজদা দিয়ে (দুই রাকআত) সালাত আদায় করেন এবং বলেন, আল্লাহর নিদর্শনাবলির সালাত এইরূপ।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما أنه صلى في زلزلة بالبصرة ست ركعات وأربع سجدات ثم قال: هكذا صلاة الآيات

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাদীসটি বাইহাকি সঙ্কলিত করেছেন এবং শক্তিশালী বলে উল্লেখ করেছেন। শাফিয়ির সূত্রে আলী রা. থেকেও অনুরূপ কর্ম বর্ণিত হয়েছে। আলী রা.র হাদীসে শেষ বাক্যটি নেই । শাফিয়ি বলেন, এই হাদীস যদি আমাদের নিকট আলী থেকে প্রমাণিত হত তাহলে আমরা এই হাদীস পালন করতে বলতাম) । [বাইহাকি, আস সুনানুল কুরা, হাদীস-৬৩৮২]

[গ্রন্থকার হাদীসের দীর্ঘ ঘটনাকে সংক্ষিপ্ত করে উল্লেখ করেছেন। বাইহাকি হাদীসটি আব্দুর রাযযাকের সূত্রে বর্ণনা করেছেন । আব্দুর রাযযাক তার মুসান্নাফে হাদীসটি (নং-৪৯২৯) সঙ্কলন করেছেন। তার সঙ্কলনে ست ركعات 'ছয়রুকু'র পরিবর্তে ثلاث ركعات ‘তিনরুকু' রয়েছে । -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান