ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩০
নামাযের অধ্যায়
ঝড়-বাতাসের দুআ
(১০৩০) ইবন আব্বাস রা. বলেন, যখনই ঝড় উঠত তখনই রাসূলুল্লাহ (ﷺ) দুইহাঁটু গেড়ে বসতেন এবং বলতেন, 'হে আল্লাহ, একে রহমত বানিয়ে দিন। এবং একে আযাব বানিয়ে দিবেন না'।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنه قال: ما هبت الريح قط إلا جثا النبي صلى الله عليه وسلم على ركبتيه وقال: اللهم اجعلها رحمة ولا تجعلها عذابا

হাদীসের তাখরীজ (সূত্র):

(শাফিয়ি । তাবারানিও হাদীসটি সঙ্কলিত করেছেন। তার বর্ণনায় দুআটি নিম্নরূপ: اللهم إني أسألك من خير هذه الريح وخير ما أرسلت به وأعوذ بك من شرها وشر ما أرسلت به اللهم اجعلها رحمة ولا تجعلها عذابا اللهم اجعلها رياحا ولا تجعلها ريحا ‘হে আল্লাহ আমি আপনার নিকট এই বাতাসের কল্যাণ প্রার্থনা করছি এবং যে কল্যাণ সহকারে তা প্রেরিত হয়েছে তা প্রার্থনা করছি । এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এই বায়ুর অকল্যাণ থেকে এবং যে অকল্যাণ সহকারে তা প্রেরিত হয়েছে তা থেকে। হে আল্লাহ, একে রহমত বানিয়ে দিন এবং একে আযাব বানিয়ে দিবেন না। হে আল্লাহ, আপনি একে বায়ু প্রবাহে পরিণত করুন, একে আপনি ঝড়-ঝঞ্ঝা বানিয়ে দিবেন না।** [তাবারানি, আদ্দুআ, হাদীস-৯৭৭; হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, হাদীস-১৭১২৬; মুসনাদ শাফিয়ি, পৃ: ৮১]

তাবারানির বর্ণনার সনদ দুর্বল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান