ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০২৫
নামাযের অধ্যায়
সালাতুল কুসুফের পদ্ধতি
(১০২৫) কাবীসা ইবন মুখারিক হিলালি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (সূর্যগ্রহণের সালাতের শেষে বক্তৃতার মধ্যে) বলেন, যখন তোমরা সূর্য বা চন্দ্রগ্রহণ দেখবে তখন সর্বশেষ ফরয সালাত যেরূপ আদায় করেছ সেইরূপ সালাত আদায় করবে।
كتاب الصلاة
عن قبيصة بن مخارق الهلالي رضي الله عنه مرفوعا: فإذا رأيتم من ذلك شيئا فصلوا كأحدث صلاة مكتوبة صليتموها

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান নাসায়ি, হাদীস-১৪৮৬ সুনান আবু দাউদ, হাদীস-১১৮৫]

নাসায়ির সনদে একজন অজ্ঞাতপরিচয় রাবী আছেন। তবে হাকিম হাদীসটি অন্য একটি সহীহ সনদে সঙ্কলিত করেছেন। [মুস্তাদরাক হাকিম, হাদীস নং-১২৩৮] (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান