ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০১৫
নামাযের অধ্যায়
ঈদের দিনে শুভেচ্ছা বিনিময়
(১০১৫) তাবিয়ি জুবাইর ইবন নুফাইর বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবিগণ ঈদের দিনে সাক্ষাত হলে একে অপরকে বলতেন, 'আল্লাহ আমাদের থেকে ও আপনাদের থেকে কবুল করুন।
كتاب الصلاة
عن جبير بن نفير قال: كان أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا التقوا يوم العيد يقول بعضهم لبعض: تقبل الله منا ومنك

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাফিয ইবন হাজার বলেন, আমরা হাদীসটি হাসান সনদে 'আল মুহামিলিয়্যাত' গ্রন্থে সঙ্কলিত করেছি) । [ইবন হাজার, ফাতহুল বারি ২/৪৪৬]
tahqiqতাহকীক:তাহকীক চলমান