ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০০৮
নামাযের অধ্যায়
সালাতুল ঈদের পদ্ধতি
(১০০৮) রাসূলুল্লাহ (ﷺ) এর জনৈক সাহাবি বলেন, নবীজি (ﷺ) ঈদের দিনে আমাদের নিয়ে সালাত আদায় করলেন। তখন তিনি ৪ বার এবং ৪ বার তাকবীর বললেন। এরপর সালাত শেষে আমাদের দিকে তাঁর চেহারা মুবারক ফিরিয়ে আমাদেরকে লক্ষ্য করে বললেন, 'তোমরা ভুলে যেয়ো না, জানাযার তাকবীরের মতো।' এই বলে তিনি তাঁর আঙ্গুলগুলো (৪ আঙ্গুল) দিয়ে ইশারা করলেন এবং তাঁর বৃদ্ধাঙ্গুলো গুটিয়ে রাখলেন।
كتاب الصلاة
عن بعض أصحاب رسول الله صلى الله عليه وسلم قال: صلى بنا النبي صلى الله عليه وسلم يوم عيد فكبر أربعا وأربعا ثم أقبل علينا بوجهه حين انصرف قال: لا تنسوا كتكبير الجنائز وأشار بأصابعه وقبض إبهامه
হাদীসের তাখরীজ (সূত্র):
[তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-৭২৭৩]
এই অর্থে আব্দুর রাযযাক সহীহ সনদে ইবন আব্বাস রা. ও মুগীরাহ রা. থেকে হাদীস সঙ্কলিত করেছেন। আবু দাউদ আবু মুসা রা. এবং হুযাইফা রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর কর্ম হিসাবে একটি হাদীস সঙ্কলিত করেছেন হাসান সনদে।
[৪, ৮ ও ৯ তাকবীরের এ সকল হাদীসে মূলত অতিরিক্ত ৬ তাকবীরের কথা বলা হয়েছে। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. বলেন, সাহাবি-তাবিয়িগণের যুগ থেকে মুহাদ্দিস ও ফকীহগণের বক্তব্য পর্যালোচনা করলে প্রথম সম্ভাবনা (অর্থাৎ এ সকল হাদীস দ্বারা অতিরিক্ত ৬ তাকবীর) ছাড়া অন্য কোনো সম্ভাবনা গ্রহণের সুযোগ থাকে না। কারণ ৬ তাকবীরের পক্ষের ও বিপক্ষের সকল মুহাদ্দিস ও ফকীহ ৪, ৮ ও ৯ তাকবীরের সকল মারফু ও মাওকুফ হাদীসকে অতিরিক্ত ৬ তাকবীরের দলীল হিসেবে উল্লেখ করে তা গ্রহণ বা খণ্ডন করেছেন। অন্য কোনো সম্ভাবনা তারা বিচার করেন নি। তারা সকলেই ৪ বা ৮ তাকবীর বলতে প্রথম রাকআতে তাকবীরে তাহরীমা ও অতিরিক্ত তিন তাকবীর এবং দ্বিতীয় রাকআতে রুকুর তাকবীর ও অতিরিক্ত তিন তাকবীর বুঝেছেন। ৯ তাকবীর বলতে এগুলোর সাথে তাকবীরে তাহরীমা বুঝেছেন। ৪, ৮ ও ৯ তাকবীরের ক্ষেত্রে এর ব্যতিক্রম কেউ দাবি করেন নি। দেখুন: আব্দুল্লাহ জাহাঙ্গীর, সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর, পৃ. ৮৯ (দ্বিতীয় সংস্করণ ২০১৩ খ্রি., আস সুন্নাহ পাবলিকেশন্স, ঝিনাইদহ)। -সম্পাদক]