ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৭৭
নামাযের অধ্যায়
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৭৭) আবু দারদা রা. একদিন রাসূলুল্লাহ (ﷺ) এর খুতবা প্রদানকালে পাশে উপবিষ্ট উবাই ইবন কা'ব রা.র সাথে কথা বলার চেষ্টা করেন। উবাই কথা বলা থেকে বিরত থাকেন এবং খুতবা শেষে বলেন, আপনার কথাটুকু ছাড়া আপনি আপনার জুমুআর কিছুই পান নি। আবু দারদা রাসূলুল্লাহ (ﷺ) কে বিষয়টি জানান। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, উবাই সত্য বলেছে। তুমি যখন তোমার ইমামকে কথা বলতে শুনবে তখন নীরব হয়ে যাবে, তার খুতবা সমাপ্ত হওয়া পর্যন্ত।
كتاب الصلاة
عن أبي الدرداء رضي الله عنه في قصة مع أبي عند الخطبة مرفوعا: صدق أبي فإذا سمعت إمامك يتكلم فأنصت حتى يفرغ
হাদীসের তাখরীজ (সূত্র):
(আহমাদ। আবু ইয়া'লা অনুরূপ একটি ঘটনা জাবির রা. ও ইবন মাসউদ রা.র মধ্যে ঘটেছিল বলে সঙ্কলিত করেছেন। তার সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য) । [মুসনাদ আহমাদ, হাদীস-২১৭৩০]
[হাইসামি বলেন, আহমাদের সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। শুআইব আরনাউত বলেন, হাদীসটি সহীহ লি-গাইরিহি। দেখুন: মাজমাউয যাওয়ায়িদ ২/১৮৫; মুসনাদ আহমাদ, তাহকীক শুআইব আরনাউত ৩৬/৬০। -সম্পাদক]
[হাইসামি বলেন, আহমাদের সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। শুআইব আরনাউত বলেন, হাদীসটি সহীহ লি-গাইরিহি। দেখুন: মাজমাউয যাওয়ায়িদ ২/১৮৫; মুসনাদ আহমাদ, তাহকীক শুআইব আরনাউত ৩৬/৬০। -সম্পাদক]