ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯২৭
নামাযের অধ্যায়
কীভাবে কসর আদায় করতে হবে এবং কসরের আবশ্যকতা
(৯২৭) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সফরের সালাত দুই রাকআত, যে ব্যক্তি সুন্নত ত্যাগ করল সে কুফুরি করল ।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: صلاة السفر ركعتان من ترك السنة كفر

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন হাযম সহীহ সনদে। তাবারানি অনুরূপ হাদীস ইবন উমারে বক্তব্য বা মাউকূফ হাদীস হিসাবে সঙ্কলিত করেছেন। তার বর্ণনার রাবীগণ নির্ভরযোগ্য) । (তাবারানি, আল মু'জামুল আওসাত, হাদীস-৭৮৪৬]

ইবন হাযমের মুহাল্লা গ্রন্থে হাদীসটি ইবন উমারের বক্তব্য বা মাউকৃষ্ণ হাদীস হিসাবে সঙ্কলিত রয়েছে, মারফূ হিসাবে নয়। (অনুবাদক)
[গ্রন্থকার উমদাতুল কারির বরাতে ইবন হাযমের মুহাল্লা থেকে বর্ণনাটি মারফূ' হিসাবে উদ্ধৃত করেছেন । অনুবাদক বলছেন, মুহাল্লা গ্রন্থে হাদীসটি মাউকৃষ্ণ হাদীস হিসাবে সঙ্কলিত রয়েছে। তবে বাস্তবতা হল, মুহাল্লা গ্রন্থে হাদীসটি মারফূ' ও মাওকুফ উভয়ভাবে সঙ্কলিত। উমদাতুল কারিতে মুহাল্লা থেকে মারফূ' হিসাবে এবং আব্দুর রাযযাকের মুসান্নাফ থেকে মাওকুফ হিসাবে উদ্ধৃত হয়েছে । মারফূ' বর্ণনাটি দেখুন: মুহাল্লা ৩/১৮৬ ও উমদাতুল কারি ৭/১৩৩ এ। ইবন হাযম বলেন, আমাদেরকে হুমাম বলেছেন, আমাদেরকে আব্বাস ইবন আসবাগ বলেছেন, আমাদেরকে মুহাম্মাদ ইবন আব্দুল মালিক বলেছেন, আমাদেরকে আবু ইয়াহইয়া যাকারিয়া বলেছেন, আমাদেরকে মুহাম্মাদ ইবনুস সাব্বাহ বলেছেন, আমাদেরকে আব্দুল্লাহ ইবন রাজাহ বলেছেন, আমাদেরকে হিশাম বলেছেন আইয়ুব সিখতিয়ানি থেকে, নাফি' থেকে ইবন উমার থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন...। মাওকুফ বর্ণনাটি দেখুন: মুহাল্লা ৩/১৯১ ও উমদাতুল কারি ৭/১৩৫ এ। ইবন হাযম বলেন, আব্দুল ওয়ারিস থেকে, আমাদেরকে আবুত তাইয়াহ বলেছেন মুওয়াররাক ইজলি থেকে, সাফওয়ান ইবন মুহরিয থেকে, তিনি বলেন, আমি ইবন উমারকে বললাম... তখন তিনি বলেন...। এছাড়া অন্যান্য মুহাদ্দিস সনদ ও শব্দের ভিন্নতাসহ ইবন উমারের হাদীসটি সঙ্কলন করেছেন। বাযযার, সাররাজ, তাহাবি, বাইহাকি প্রমুখ মুহাদ্দিস মাওকুফ হিসাবে সঙ্কলন করেছেন। আব্দুল হক আহকাম গ্রন্থে মারফু হিসাবে সঙ্কলন করেছেন। ইবন তাইমিয়া মারফু ও মাওকুফ উভয় বর্ণনার কথা উল্লেখ করেছেন। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান