ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৮৫
নামাযের অধ্যায়
বিশ রাকআত তারাবীহ
(৮৮৫) তাবিয়ি আব্দুল আযীয ইবন রুফাই' (৪০-১৩০ হি.) বলেন, সাহাবি উবাই ইবন কা'ব রা. (মৃ: ৩০ হি.) মদীনায় মানুষদেরকে রমাযান মাসে ২০ রাকআত রাতের সালাত পড়াতেন এবং তিনি তিন রাকআত বিতর পড়তেন।
كتاب الصلاة
عن عبد العزيز بن رفيع قال: كان أبي بن كعب رضي عنه يصلي بالناس في رمضان بالمدينة عشرين ركعة ويوتر بثلاث

হাদীসের তাখরীজ (সূত্র):

[মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-৭৬৮৪]

হাদীসটির সনদ বিচ্ছিন্ন । তাবিয়ি আব্দুল আযীয সাহাবি উবাই ইবন কা'ব রা.র মৃত্যুর পরে জন্মগ্রহণ করেছেন। তিনি অন্য কারো মাধ্যমে হাদীসটি শুনেছেন যার নাম উল্লেখ করেন নি। তবে আব্দুল আযীয পর্যন্ত হাদীসটির সনদ শক্তিশালী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান